বিইউপিতে চতুর্দশ বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) চতুর্দশ বার্ষিক সিনেট সভা বিইউপির বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। এ সময় বৈশ্বিক প্রতিকূল পরিবেশের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত করেন সিনেট চেয়ারম্যান। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ১২৩ কোটি ৯ লাখ টাকা ও ২০২২-২৩ অর্থবছরের ১১৪ কোটি ৯৫ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি