ঋণের ৩২ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন ও সোনালী ব্যাংকের সাবেক এমডি তহামিলুর রহমানসহ ২১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ঋণের টাকা আত্মসাতে গিয়াস উদ্দিন আল মামুনের কোম্পানির ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের ছয়জন এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি তহামিলুর রহমানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে মামলাটি করবেন বলে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান।