কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ভাষাসংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল সোমবার সন্ধ্যায় উদীচী চত্বরে এ অনুষ্ঠান হয়। কামাল লোহানী উদীচীর সাবেক সভাপতি ছিলেন।

উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, ডা. মোস্তাক হোসেন, কামাল লোহানীর সন্তান ও সাংবাদিক সাগর লোহানী, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান প্রমুখ।