পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তানের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখায় নারায়ণগঞ্জের এক দম্পতিকে শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সোমবার বিকেলে জেলার বন্দর উপজেলার নবীগঞ্জের এ দম্পতির বাড়িতে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। তিনি ওই তিন শিশুর বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা এবং উপহার হিসেবে দেওয়া সোনার চেইন, পোশাক ও ফলমূল তুলে দেন।
গত শনিবার জেলার বন্দর উপজেলার নবীগঞ্জের আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম একসঙ্গে তিন সন্তান প্রসব করেন। সেদিন রাতেই সদ্য জন্ম নেওয়া এক ছেলে ও দুই মেয়ের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখেন এই দম্পতি।