রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন রোডের অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি তার দপ্তরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন।
বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহায়ক বদিউজ্জামান জানান, মঙ্গলবার সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে ঝর্ণার সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে এসে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কী কারণে তিনি আত্মাহত্যা করলেন না এর পিছনে অন্যকোনো কারণ আছে তা খতিয়ে দেখতে সিআইডির একটি দল মাঠে নেমেছে।
রংপুর কোতোয়ালি থানার ওসি বলেন, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লিঙ্কে ক্লিক করুন...