দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিমানবাহিনী হেলিকপ্টার ও পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে প্রায় ৮০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করে। প্যাকেটগুলো বিশেষ উপায়ে পানিরোধক আবরণে মোড়কজাত এবং নিয়ন্ত্রিতভাবে প্যারাস্যুটের মাধ্যমে হেলিকপ্টার ও পরিবহন বিমান থেকে ফেলা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমনদিয়াশলাই, ম্যাচ বক্স ইত্যাদি ছিল। দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়েও বিমানবাহিনীর এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
একই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনীর ১টি হেলিকপ্টারের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।