ঢাকায় অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত

ঢাকায় উদযাপিত হয়েছে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস। শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্টেডিয়ামে প্রায় এক হাজারজন মিলে যোগ অনুশীলনের মধ্য দিয়ে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস (আইওয়াইডি) উদযাপন করেছে। গতকাল মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, জনপ্রিয় চলচিত্র অভিনেতা, গায়করা অংশগ্রহণ নেন।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা নানান ধরনের যোগ এবং যোগাসন প্রদর্শন করেন। এছাড়াও অন্যান্য যোগ সংস্থা এবং ইনস্টিটিউটও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।