বিশ্বকাপ স্কোয়াড ২৬ জনের

করোনার কারণে ফুটবলে বেশ কিছু নিয়মে পরিবর্তন হয়েছিল। বিশ্বে করোনার প্রভাব আগের চেয়ে কম হওয়ায় ২০২০ সালে যুক্ত হওয়া বিভিন্ন নিয়মও ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। কিন্তু ৯০ মিনিটে পাঁচ বদলির নিয়মটি বহাল রেখেছে ফিফা। আগে বিশ্বকাপে ২৩ জনের স্কোয়াডের নিয়ম ছিল, ২০০০ ইউরোতে তা ২৬ জনে করেছিল উয়েফা। ফিফাও হাঁটছে সে পথেই। দলগুলো চাইলে ২৩ থেকে ২৬ জনের দল দিতে পারবে। ২০২১-এর কোপা আমেরিকা এবং জানুয়ারিতে আফ্রিকা নেশনস কাপে ২৮ জনের স্কোয়াড অনুমোদিত ছিল।