প্রশান্ত মহাসাগর অঞ্চলে নতুন জোট যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো ও নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই অঞ্চলের ৪টি দেশ নিয়ে নতুন পার্টনার্স অব ব্লু প্যাসিফিক (পিবিপি) গঠন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটের অপর চার দেশ হলো অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য।

নিজেদের মধ্যে অর্থনীতি, কূটনীতি ও প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করতে এই ৫ রাষ্ট্র পিবিপি গঠন করেছে উল্লেখ করে গত শুক্রবার এক বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। বিবৃতিতে বলা হয়, ‘প্রশান্ত মহাসাগর অঞ্চলে বসবাসরত লোকজনের সার্বিক উন্নতির জন্যই আমরা একত্র হয়েছি। প্রশান্ত মহাসাগর অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্য, সার্বভৌমত্ব, স্বচ্ছতা, জবাবদিহির প্রতি শ্রদ্ধাশীল এবং এই অঞ্চলকে নেতৃত্ব দিতে সক্ষম একটি জোট করার ব্যাপারে আমরা একমত।’