স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সিলেট সদর, সুনামগঞ্জ সদর, গোয়াইনঘাট, ছাতক, দিরাই, নবীগঞ্জ, বিশ্বনাথ ও বানিয়াচংয়ের ১০টি এলাকায় ফ্রি হেলথ ক্যাম্প স্থাপন করেছে বিকাশ। ক্যাম্পগুলোতে প্রতিদিন পানিবাহিত ও ঠান্ডা জ্বরজনিত রোগের প্রাথমিক চিকিৎসাসহ ওষুধসেবা পাচ্ছে অসংখ্য মানুষ। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও মোবাইল চার্জের সুবিধা এবং অস্থায়ী বিকাশ এজেন্ট সেবাও পাওয়া যাচ্ছে এসব ক্যাম্পে। এরই মধ্যে অসংখ্য মানুষ এসব সেবা গ্রহণ করছে।
সিলেটের ইউসেপ গাশিতলা টেকনিক্যাল স্কুল, হাজি আবদুস সাত্তার বহুমুখী বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ উপজেলা মাঠ, সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এবং হবিগঞ্জের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ফ্রি হেলথ ক্যাম্পগুলোর প্রতিটিতে একজন করে এমবিবিএস ডাক্তার ও তার সহকারীরা দুর্গতদের সেবা দিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি