Learning English

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকরভাবে ব্যবহার করতে এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Travel broadens the mind

জগৎ সম্পর্কে আরও বেশি জানা, সংস্কৃতি সম্পর্কে বেশি জানা এবং আরও বেশি জীবনাভিজ্ঞতা অর্জন করা; ভ্রমণ মনকে বড় করে

Examples

a. I like traveling because travel broadens the mind.

আমি ভ্রমণ করতে পছন্দ করি কারণ ভ্রমণ মনকে বড় করে।

b. I learned a lot about culture after the trip, as my mom said travel broadens the mind.

ভ্রমণটির পরে সংস্কৃতি সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি, আমার মা যেমনটি বলেন ভ্রমণ মনকে প্রসারিত করে।

c. I’ll let my kids travel to at least 50 countries before they graduate because I believe they can learn lessons that no schools can provide. As the saying goes, “travel broadens the mind.”

আমি আমার বাচ্চাদের কমপক্ষে ৫০টি দেশ ঘুরে বেড়াতে দেব তাদের স্নাতক শেষ করার আগেই কারণ আমি বিশ্বাস করি এ থেকে তারা যা শিখতে পারবে তা কোনো বিদ্যালয় তাদের দিতে পারবে না। এ কারণেই বলা হয়, ভ্রমণে মন প্রসারিত হয়।

2. Hustle and bustle

অসংখ্য কাজ বা ঘটনা একসঙ্গে ঘটা; শহুরে ও আধুনিক জীবনের ব্যস্ততা ও শোরগোল

Examples

a. I moved to a rural area because the hustle and bustle of big cities does not suit me

আমি একটি গ্রামে স্থানান্তরিত হয়েছি কারণ বড় নগরের ব্যস্ততা আর শোরগোল আমার সহ্য হয় না।

b. I try to avoid the hustle and bustle of shopping centers during sales

আমি শপিং সেন্টারের মূল্যছাড়ের শোরগোল ও ব্যস্ততা এড়ানোর চেষ্টা করি।

c. You need to go somewhere to escape the hustle and bustle of this modern city.

আধুনিক নগরের শোরগোল ও ব্যস্ততা থেকে বাঁচার জন্য তোমার অন্য কোথাও যেতে হবে।

3. Live out of a suitcase

জীবনযাপনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্রসহ অল্পসময়ের জন্য বিভিন্ন জায়গায় অবস্থান করা, চঞ্চলতা থাকা, অস্থিতিশীল জীবনযাপন করা

Examples

a. It’s time you settled down, Eric. Don’t live out of a suitcase any longer.

এখন তোমার সুস্থির হওয়ার সময় এরিক। অস্থিতিশীল জীবযাপন করো না।

b. She doesn’t like a stable life. She’d rather live out of a suitcase.

সে (স্ত্রী) স্থিতিশীল জীবন পছন্দ করে না। তার থেকে সে বরং সুটকেসের জীবনযাপন করবে।

.c. Tom has been living out of a suitcase for years.

টম বছরের পর বছর ধরে একটি সুটকেস নিয়ে জীবনযাপন করছে।