Learning English

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Thirst for adventure

রোমাঞ্চের তৃষ্ণা; ভ্রমণ, নতুন স্থান উন্মোচন এবং নতুন অভিজ্ঞতা অর্জনের প্রবল আকাক্সক্ষা

Examples

a. She has a thirst for adventure. She just can’t stop traveling.

তার রোমাঞ্চ তৃষ্ণা আছে। সে ভ্রমণ ছাড়া থাকতে পারে না।

b. Those who have a thirst for adventure are willing to sacrifice their comfortable jobs.

যাদের রোমাঞ্চের তৃষ্ণা আছে তারা স্বস্তিদায়ক চাকরি ত্যাগ করতে প্রস্তুত।

c. We travel around the world. We’re looking for people who have a thirst for adventure to join our team.

আমরা পৃথিবী জুড়ে ভ্রমণ করি। আমাদের দলে যোগদানের জন্য আমরা এমন মানুষ খুঁজছি যাদের রোমাঞ্চ তৃষ্ণা আছে।

2. On cloud nine

প্রচণ্ড আনন্দিত বা উত্তেজিত হওয়া

Examples

a. Jack was on cloud nine when he got his dream job.

জ্যাক যখন তার স্বপ্নের চাকরিটি পেল তখন সে প্রচণ্ড খুশি হয়েছিল।

b. ‘Congratulations on your promotion. How do you feel now?’ ‘Thanks. I’m on cloud nine!’

‘তোমার পদোন্নতিতে অভিনন্দন। তোমার অনুভূতি কী?’ ‘ধন্যবাদ। আমি প্রচণ্ড খুশি।’

c. Nancy was on cloud nine when she saw her family after two years abroad.

দুই বছর প্রবাস জীবনের পর ন্যান্সি যখন তার পরিবারকে দেখল তখন সে ছিল প্রচণ্ড খুশি।

3. Make one’s day

কাউকে প্রচণ্ড খুশি বা সুখী করা

Examples

a. This birthday surprise really made my day.

জন্মদিনে এই অতর্কিত চমক আমাকে প্রচণ্ড সুখী করেছে।

b. Hanging out with Alex after such a long time really made my day.

অনেক দিন পরে অ্যালেক্সের সঙ্গে সময় কাটানোতে আমি প্রচণ্ড খুশি।