গাছে ধাক্কা খেয়ে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম নুর হোসেন (১৭)।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টার দিকে ইসদাইর এলাকার  ফরিদা বিল্ডিং-এর পেছনে ঘটনাটি ঘটে। নিহত নুর হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেণির  ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার দাঁড়িয়ে ছিলেন নুর হোসেন। ট্রেনটি  ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং-এর পেছন দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছের ডালের সঙ্গে নুর হোসেন ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এ সময় তার দেহ ট্রেনের চাকায় খণ্ড-বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই নুর হোসেনের মৃত্যু হয়।  

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।