সেরেনাকে চমকে দিলেন হারমোনি

সেরেনা উইলিয়ামস যখন পেশাদার টেনিস শুরু করেন, তখন হারমোনি ট্যানের জন্মও হয়নি। ট্যানের জন্মের দুবছর পর ১৯৯৯-এ গ্র্যান্ড সø্যাম শিরোপা জেতেন সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ীই কিনা হেরে গেলেন বিশ্ব র‌্যাংকিংয়ের ১১৫ নম্বর একজনের কাছে। ইনজুরির কারণে গত এক বছর খেলতে না পারায় সাবেক সেরেনা নেমে গেছেন র‌্যাংকিংয়ের ১২০৪-এ। ওয়াইল্ড কার্ড নিয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করেছিলেন। কিন্তু মঙ্গলবার প্রথম ম্যাচেই হেরে গেলেন। প্রায় এক বছর, দিনের হিসাবে ৩৬৪ দিন পর টেনিসের একক ইভেন্টে ফিরেছিলেন ৪০ বছর বয়সী সেরেনা। এক সেট পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছেন, বাঁচিয়েছেন ম্যাচ পয়েন্ট, টাই-ব্রেক; প্রায় ৩ ঘণ্টা ১১ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত আর জিততে পারেননি। ৭-৫, ১-৬, ৭-৬ (১০-৭) গেমে জয় তুলে নেন র‌্যাংকিংয়ে কম্বোডিয়া বংশোদ্ভূত ট্যানের কাছে।

হারমোনি জানালেন প্রতিপক্ষ সেরেনা বলে ভয়ই পেয়েছিলেন, ‘প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস, কিংবদন্তি। ওহ মাই গড। কীভাবে খেলব আমি। যদি এক-দুই গেম (সেট) জিততে পারি তো সেটাই অনেক।’ কিন্তু স্বপ্নের জয় পেয়ে দারুণ লাগছে তার, ‘ছোটবেলায় সেরেনাকে টিভিতে দেখেছি। আমার কোচ নাথালিয়া তাউজিয়াত ২০ বছর আগে তার সঙ্গে খেলেছেন। ২৩ গ্র্যান্ড সø্যামজয়ী কারও মুখোমুখি হলে ভয় লাগবেই। কোর্টে নামার পর আমিও ভয়ে ছিলাম। কিন্তু জিততে পেরে ভালো লাগছে।’ ইউএস ওপেনেও অংশ নিতে চান সেরেনা, ‘ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ড সø্যাম জিতেছিলাম। এটা তাই বিশেষ কিছু। স্বাভাবিকভাবেই সেই টুর্নামেন্টে খেলার অন্য রকম প্রেরণা পাব।’