বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে নেই শিমরন হেটমায়ার। কেবল টি-টোয়েন্টিতে অনিয়মিতভাবে খেলা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে পাওয়া যায়নি এই সংস্করণে। সবশেষ ভারত সফরের ১৬ জন থেকে পাঁচ জনকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দল সাজিয়েছে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দলে বাংলদেশের বিপক্ষে টেস্ট খেলা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি।
টি-টোয়েন্টি : নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারা ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডমিনিক ড্রেকস (রিজার্ভ খেলোয়াড়)।
ওয়ানডে দল : পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), ব্রুকস, কেসি কার্টি, আকিল, জোসেফ, ব্র্যান্ডন কিং, মায়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, পাওয়েল, সিলস, শেফার্ড (রিজার্ভ খেলোয়াড়)।