Learning English

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও ইংরেজি ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Over the moon

প্রচণ্ড খুশি অনুভব করা

Examples

a. Sue is over the moon about her new laptop.

সু তার নতুন ল্যাপটপ নিয়ে প্রচণ্ড খুশি।

b. I am over the moon about my trip to Korea in June.

জুনে কোরিয়া ভ্রমণ নিয়ে আমি প্রচণ্ড খুশি।

c. My sister was over the moon when she was declared the winner of the beauty pageant.

সৌন্দর্য প্রতিযোগিতায় যখন আমার বোনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তখন সে প্রচণ্ড খুশি হয়েছিল।

2. Have a whale of a time

অনেক আনন্দ করা

Examples

a. We had a whale of a time at the party last night.

গতরাতে পার্টিতে আমরা অনেক আনন্দ করেছি।

b. ‘I had a whale of a time in New York. See you soon!’

‘আমি নিউইয়র্কে অনেক আনন্দ করেছি। শিগগিরই দেখা হবে।’

c. I hope you have a whale of a time abroad. Take care!

আশা করি প্রবাসে তুমি আনন্দের সময় অতিবাহিত করছো। নিজের যতœ নিও।

3. Let one’s hair down

চিন্তাহীন হওয়া ও উপভোগ করা

Examples

a. ‘Tomorrow is your birthday. Go home early tonight and let your hair down.’

‘আগামীকাল তোমার জন্মদিন। বাড়ি যাও এবং চিন্তা করো না, উপভোগ করো।’

b. She’s such a workaholic, she finds it hard to let her hair down even on the weekends.

সে (স্ত্রী) খুব কাজপাগল, এমনকি ছুটির দিনও সে নিজেকে চিন্তাহীন রেখে নিজের সময়টি উপভোগ করতে পারে না।

c. I can only let my hair down during summer break due to my heavy workload at school.

বিদ্যালয়ের প্রচণ্ড কাজের চাপের কারণে আমি শুধু গ্রীষ্মের অবকাশেই চিন্তামুক্ত হয়ে নিজের সময়টি উপভোগ করতে পারি।