সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম অধ্যায় : বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার

বহুনির্বাচনী

১. জাতিসংঘ কত সালে মানবাধিকার সনদ প্রকাশ করে?

ক. ১৯৪৮ সালে               খ. ১৯৪৭ সালে

গ. ১৯৪৬ সালে               ঘ. ১৯৪৫ সালে

২. অধিকার-

i. সমাজ ও রাষ্ট্র স্বীকৃত

ii. ব্যতীত ব্যক্তিত্বকে উপলব্ধি করা যায় না

iii. ভোগের নিশ্চয়তা রাষ্ট্রের দায়িত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i  ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                   ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষায় স্মৃতি ও সজীব একই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। দুজনের যোগ্যতা একই সত্ত্বেও শুধু মাত্র নারী হওয়ার কারণে স্মৃতির বদলে সজীবকে চাকরি দেওয়া হয়।

৩. অনুচ্ছেদে উল্লিখিত ঘটনায় স্মৃতি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে?

ক. সমতার অধিকার                      খ. রাজনৈতিক অধিকার

গ. অর্থনৈতিক অধিকার                  ঘ. ব্যক্তি স্বাধীনতার অধিকার

৪. স্মৃতির এরূপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণ হলো-

i. নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি

ii. নারী-পুরুষের মধ্যকার অসমতা

iii. নিজের অধিকার সম্পর্কে স্মৃতির অজ্ঞতা

নিচের কোনটি সঠিক?

ক. i  ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                   ঘ. i, ii ও iii

৫. সমাজে নারীর অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটবে না-

i. শিক্ষার বিস্তার ছাড়া                  

ii. সচেতনতা সৃষ্টি ছাড়া

iii. বিজ্ঞানের অগ্রগতি ছাড়া

নিচের কোনটি সঠিক?

ক. i  ও ii                                   খ. i ও iii

গ. ii ও iii                                   ঘ. i, ii ও iii

৬. বাস্তবে পুরুষদের তুলনায় নারীদের পিছিয়ে থাকার কারণ কোনটি?

ক. নারীদের বুদ্ধি কম

খ. স্বল্পমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা

গ. ভঙ্গুর সামাজিক ব্যবস্থা

ঘ. দীর্ঘমেয়াদি সামজিক নিরাপত্তা ব্যবস্থা

৭. বিভিন্ন সভা-সমিতিতে নারীদের অংশগ্রহণ কী প্রমাণ করে?

ক. নারীরা নেতৃত্বে আগ্রহী হচ্ছে

খ. নারীরা উপার্জনে আগ্রহী হচ্ছে

গ. নারীরা অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে

ঘ. নারীরা শিক্ষা গ্রহণে আগ্রহী হচ্ছে

উত্তর

১. ক, ২ ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ