নবম-দশম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা : আমার পরিচয়

কবি : সৈয়দ শামসুল হক

বহুনির্বাচনী

১. আমার পরিচয় কবিতায় কতটি নদীর কথা উল্লেখ আছে?

ক. সাতশত                                 খ. বারোশত

গ. তেরোশত                    ঘ. চৌদ্দশত

২. বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?

ক. কুমিল্লা                                   খ. পাহাড়পুর

গ. মধুটিলা                                  ঘ. দিনাজপুর

৩. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নামÑ

ক. শ্রীক ৃষ্ণকীর্তন            খ. ব্রজবুলি

গ. চ-ীমঙ্গল                     ঘ. চর্যাপদ

৪. দেউল শব্দের অর্থÑ

ক. দেবতা                                   খ. দরজা

গ. দেবালয়                                  ঘ. উপাসনা

৫. নিচের কোন কাব্যগ্রন্থ থেকে আমার পরিচয় কবিতাটি নেওয়া হয়েছে?

ক. ধূলি ও সাগর দৃশ্য                    খ. ছোবল

গ. কিশোর কবিতা সমগ্র                 ঘ. ছাড়পত্র

৬. আমি তো এসেছিÑ

র. চর্যাপদের অক্ষরগুলো থেকে

রর. কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে

ররর. পালযুগ নামে চিত্রকলার থেকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর ও ররর

গ. র ও ররর                                ঘ. র, রর ও ররর

৭. কবি কার বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?

ক. ক্ষুদিরামের                  খ. তিতুমীরের

গ. সূর্য সেনের                  ঘ. কৈবর্তের

৮. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ এটি বাঙালিরÑ

ক. মূলমন্ত্র                                   খ. বীজমন্ত্র

গ. জাতীয় মন্ত্র                  ঘ. শ্রেষ্ঠমন্ত্র

৯. আমার পরিচয় কবিতায় কয়টি কাব্যগ্রন্থের কথা উল্লেখ আছে?

ক. ১টি   খ. ২টি       গ. ৩টি           ঘ. ৪টি

১০. কবি বিভেদের রেখা মুছে দিয়ে কীসের ছবি আঁকবেন?

ক. একতার                                 খ. ভ্রাতৃত্বের

গ. সাম্যের                                  ঘ. ঐক্যের

১১. জমির সীমানার পথকে কী বলে?

ক. সরুপথ                                  খ. আলপথ

গ. রেখাপথ                                 ঘ. মূলপথ

১২. নিচের কোনটি মৈমনসিংহ গীতিকার পালা?

ক. কমলার দীঘি               খ. মহুয়ার পালা

গ. বেহুলার বাসর              ঘ. ক ও খ

১৩. বাংলাদেশের জাতীয় সেøাগানÑ

ক. জয় বাংলাদেশ             খ. জয় বাংলা

গ. বাংলাদেশ জিন্দাবাদ                  ঘ. বাংলা জিন্দাবাদ

১৪. আমার পরিচয় কবিতায় ফুটে উঠেছেÑ

ক. বাংলার রূপবৈচিত্র্য

খ. বাঙালি জাতির ইতিহাস

গ. কবির আত্মপ্রেম

ঘ. বাংলার প্রাকৃতিক সৌন্দর্য

১৫. সৈয়দ শামসুল হকের জন্ম জেলার নামÑ

ক. শেরপুর                                  খ. বরিশাল

গ. চট্টগ্রাম                                   ঘ. কুড়িগ্রাম

১৬. আমার পরিচয় কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?

ক. মৌর্য যুগের                 খ. পাল যুগের

গ. গুপ্ত যুগের                   ঘ. মুঘল যুগের

উত্তর

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. ঘ, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. খ