কবিতা : আমার পরিচয়
কবি : সৈয়দ শামসুল হক
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১৭. আমার পরিচয় কবিতার কার ডিঙার বহরের কথা বলা হয়েছে?
ক. লখিন্দরের খ. ক্ষুদিরামের
গ. মাঝির ঘ. সওদাগরের
১৮. সোনা মসজিদ কোথায় অবস্থিত?
ক. পু-্রনগরে খ. সমতটে
গ. বড়কামতায় ঘ. বরেন্দ্রভূমে
১৯. জয়নুল আবেদিন ছিলেন?
ক. কবি
খ. ব্রিটিশবিরোধী আন্দোলনকারী
গ. চিত্রশিল্পী
ঘ. বিখ্যাত লেখক
২০. কত সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়?
ক. ১৯৩০ খ. ১৯৩২
গ. ১৯৩৪ ঘ. ১৯৩৬
২১. ক্ষুদিরাম নিজের জীবন বিসর্জন দিয়েছেন?
ক. ধর্মসাধনায় খ. ছাত্র আন্দোলনে
গ. অর্থ উপার্জনে ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলনে
২২. কবি হাজার বছর কোন পথ দিয়ে চলেন?
ক. মাটির পথ খ. ইটের পথ
গ. আলপথ ঘ. রাজপথ
২৩. আমার পথ কবিতায় কবি কার কণ্ঠকে বজ্রকণ্ঠ বলেছেন?
ক ক্ষুদিরামের খ. সূর্য সেনের
গ. তিতুমীরের ঘ. শেখ মুজিবুর রহমানের
২৪. ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেনÑ
ক. হাজি শরীয়ত খ. অবন ঠাকুর
গ. ক্ষুদিরাম ঘ. চাঁদ সওদাগর
২৫. বারোভুঁইয়াদের নেতা কে ছিলেন?
ক. কেদার রায় খ. ঈসা খাঁ
গ. মুকুন্দরাম রায় ঘ. ফজল গাজী
উত্তর
১৭. ঘ, ১৮. ঘ, ১৯. গ, ২০. গ, ২১. ঘ, ২২. গ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. খ