একগুচ্ছ রোমান্টিক গান নিয়ে ঈদে মাহফুজুর রহমান

এ বছরও ঈদুল আজহার একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী  ড. মাহফুজুর রহমান। 

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক অনুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’।

এ অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

অ্যালবামে রয়েছে তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি শিরোনামের গান।

এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।