চাকরি

জাকস ফাউন্ডেশন, জয়পুরহাট

পদ ও যোগ্যতা : জুনিয়র ঋণ কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ১৫০ জন। সর্বোচ্চ বয়স ৩৫ বছর। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস গ্রহণযোগ্য। বেতন শিক্ষানবিশকালে ১৮০০০ টাকা এবং স্থায়ীকরণে ২৫০০০ টাকা। আইটি অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ২ জন। বয়স সর্বোচ্চ ৩২ বছর। কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি-তে স্নাতক/৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী। সিস্টেম নেটওয়ার্কিং, অফিস সফটওয়্যার পরিচালনা ও প্রশিক্ষণ, শাখা পর্যায়ে সফটওয়্যার পরিচালনা, প্রশিক্ষণ ও তত্ত্বাবধায়ন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশ্যুটিং -এ দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থা অথবা আইটি ফার্মে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে ৩৫০০০ টাকা এবং স্থায়ীকরণে ৩৯৪০০ টাকা।

ফ্রন্ট ডেস্ক অফিসার ২ জন। বয়স সর্বোচ্চ ৩২ বছর। হোটেল ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রি/ডিপ্লোমা ডিগ্রিধারী/যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার (অফিস প্রোগ্রাম) পরিচালনায়, ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে। সুপরিচিত প্রতিষ্ঠানে ফ্রন্ট ডেস্ক অফিসার পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন শিক্ষানবিশকালে ২০০০০ টাকা এবং স্থায়ীকরণে ২৬৯০০ টাকা।

সমন্বয়কারী (x (RAISE-প্রকল্প) ১ জন। বয়স সর্বোচ্চ ৪৮ বছর। এমবিএ/ম্যানেজমেন্ট/ ফিন্যান্স/অর্থনীতি/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসই/ ইইই/ সিভিল/ মেক্যানিক্যাল। প্রকল্প পরিচালনায় প্রকল্প সেল ও মাঠ পর্যায়ে প্লানিং, ট্রেনিং, ডায়ালগ, মিটিং, ওয়ার্কশপ, লিংকেজসহ সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ সর্বমোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে ৬০০০০ টাকা এবং স্থায়ীকরণে প্রকল্প অনুযায়ী। কেস ম্যানেজমেন্ট অফিসার-সিএমও ((RAISE-প্রকল্প) ১ জন। সর্বোচ্চ বয়স ৪৫ বছর। মাস্টার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল ওয়েলফেয়ার/সোশিওলজি/সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজি/এডুকেশনাল সাইকোলজি এবং মাঠ পর্যায়ে কেস ম্যানেজমেন্ট/ সাইকোলজিক্যাল কাউন্সেলিং/ ইনফরমেশন ম্যানেজমেন্ট/ ট্রেনিং-সহ সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে ৪৫০০০ টাকা স্থায়ীকরণে প্রকল্প অনুযায়ী।

অফিসার ((RAISE-প্রকল্প) ১ জন। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। মাস্টার্স ডিগ্রি ইন ইকোনোমিকস/ডেভেলপমেন্ট স্টাডিজ/সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল ওয়েলফেয়ার/ সোশিওলজি/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসই/ইইই/সিভিল/মেকানিক্যাল এবং পাঠপর্যায়ে ট্রেনিং অ্যান্ড ফ্যসিলিটিস/ইন্ট্রারপ্রেনরশিপ/ বিজনেস ডেভেলপমেন্টসহ সংশ্লিষ্ট কাজের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে ৪৫০০০ টাকা এবং স্থায়ীকরণে প্রকল্প অনুযায়ী।

অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.jakas-bd.org)। আবেদন পত্র পাঠানোর শেষ সময় ২১ জুলাই, ২০২২।

সূত্র : ইত্তেফাক, ২৯ জুন ২০২২, পৃষ্ঠা ৪