আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নতুন পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত

রাজধানীর ডি আর টাওয়ারে গত ২২ জুন আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা বোর্ডের চেয়ারম্যান দীপক রঞ্জন দত্ত, এফসিএ, এর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের পরিচালকগণের উপস্থিতিতে পরিচালনা ১ম সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিষ্ঠানটির সর্বশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর আর কোন বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়নি ।হাইকোর্ট অর্ডারে পরিচালনা পর্ষদকে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

পরিচালনা পর্ষদ সভায় আশাবাদ ব্যক্ত করেন যে, দক্ষ পরিচালনার মাধমে প্রতিষ্ঠানটিকে একটি লাভজনক অবস্থা নিয়ে যাওয়া সম্ভব।

আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নিকট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বিপুল পরিমান অর্থ পাওনা থাকায় কারখানাটি চালু করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের হাইকোর্ট  বিভাগের কোম্পানি ম্যাটার নং-২৯৯/২০১৯, আদেশ নং-৩৩ তারিখঃ ০৭/০৬/২০২২  আদেশ বলে আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নতুন পরিচালনা পর্ষদ গঠিত  হয়। হাইকোর্ট  বিভাগ কর্তৃক নিয়োগকৃত  পরিচালনা পর্ষদের পরিচালকগণ হলেন, দীপক রঞ্জন দত্ত এফসিএ (চেয়ারম্যান),  মোঃ নুরুল হাসান মিয়া (ব্যবস্থাপনা পরিচালক) , মোহাম্মদ ইকবাল জামাল, মুহাম্মদ সাজিদুল হক তালুকদার, এফসিএ এবং জনাব কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিএসসি (অবঃ)।