Learning English

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Beat the clock

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা

Examples

a. Hurry up! We can’t be late for this important meeting. We need to beat the clock

তাড়াতাড়ি করো। এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা দেরি করতে পারি না। আমাদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হতে হবে।

b. Our new campaign will be launched in 4 days. Let’s beat the clock.

আমাদের নতুন প্রচারণা শুরু হবে চার দিনের মধ্যে। চলো আমরা সময়ের আগেই কাজ শেষ করি।

c. If you want to win the race, you have to beat the clock.

তুমি যদি প্রতিযোগিতায় জয়ী হতে চাও, তাহলে তোমাকে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে হবে।

2. Make up for lost time

পূর্বে না করা কোনো কাজের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত সময় ব্যয় করা ও পরিশ্রম করা, হারানো সময়ের ক্ষতিপূরণ

Examples

a. We need to work harder to make up for lost time.

হারানো সময় ক্ষতিপূরণ করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

b. I didn’t have time to take care of my family, so I’m certainly making up for lost time.

আগে পরিবারের দেখাশোনা করার জন্য আমার সময় ছিল না তাই হারানো সময়ের ক্ষতিপূরণে আমি বেশি সময় ও শ্রম দিচ্ছি।

c. My grandpa didn’t travel a lot when he was young, so he’s determined to make up for lost time.

আমার দাদা যৌবনে বেশি ভ্রমণ করেননি, ফলে তিনি হারানো সময়ের ক্ষতিপূরণে এখন দৃঢ়প্রতিজ্ঞ।

3. Ill at ease

উদ্বিগ্ন বা অস্বস্তি অনুভব করা

Examples

a. She looked ill at ease when she had to do public speaking.

গণজমায়েতে বক্তৃতা করতে সে খুব অস্বস্তি অনুভব করে।

b. He was ill at ease when he was on his first day at college

মহাবিদ্যালয়ের প্রথম দিনে সে অস্বস্তি অনুভব করেছিল।

c. I feel ill at ease around smokers.

ধূমপায়ীদের আশপাশে আমি অস্বস্তিবোধ করি।