দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ বুধবার (৬ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া খোয়াই ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানির সমতলও হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পাউবো জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩৩টি স্টেশনের। হ্রাস পেয়েছে ৭৩টি আর অপরিবর্তিত রয়েছে ৩টির। এছাড়া বিপদসীমার ওপরে রয়ে ৩টি স্টেশন।