জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এলএলবি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল বুধবার প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন তৃতীয় বর্ষে প্রোমোটেড হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh2Roll No লিখে 16222 নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd I www.nubd.info থেকে জানা যাবে।