পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে নড়াইলে এক হাজার দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার আয়োজনে নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল প্রতিটি প্যাকেটে পোলাওর চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল ও তেল।
এদিকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে ঈদ সামনে রেখে উপহার পেয়ে ভীষণ খুশি নদীভাঙনকবলিত এলাকার এসব অসহায় ও দুস্থ মানুষ।