আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি-২০২২-এর উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, উপমহাপরিচালক (অপারেশনস) একেএম জিয়াউল আলমসহ সদর দপ্তর ও একাডেমির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি