সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম অধ্যায় : বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার

বহুনির্বাচনী

১. বয়স্ক ভাতা কার্যক্রমের সেবাগ্রহীতারা হলেনÑ

i. গ্রামীণ অসহায় জনগোষ্ঠী          

ii. অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠী

iii. গ্রামীণ বয়স্ক সচ্ছল জনগোষ্ঠী

নিচের কোনটি সঠিক?

ক. i                                     খ. i ও iii

গ. i ও ii                                ঘ. i, ii ও iii

২. প্রবীণরা নিঃসঙ্গ বোধ করেন কেন?

ক. সঙ্গ দেওয়ার লোক না থাকায়     খ. বয়স হয়ে যাওয়ায়

গ. অসুস্থ থাকায়               ঘ. গুরুত্ব কমে যাওয়ায়

৩. নারীর অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত?

ক. মানবাধিকার               খ. মৌলিক অধিকার

গ. রাজনৈতিক অধিকার                 ঘ. অর্থনৈতিক অধিকার

৪. প্রবীণদের কল্যাণে কাজ করে থাকেÑ

i. ঝরাপাতা                                ii. বাংলাদেশ মহিলা সংঘ

iii. প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i                                     খ. i ও iii

গ. i ও ii                                ঘ. i, ii ও iii

৫. আমাদের দেশে পুত্রসন্তানকে অধিক গুরুত্ব দেওয়া হয়

i. সংসারের হাল ধরবে বলে

ii. বংশের নাম ও মান রক্ষা করবে বলে

iii. অর্থ উপার্জন করে বাবা-মাকে খাওয়াবে বলে

নিচের কোনটি সঠিক?

ক. i                                     খ. i ও iii

গ. i ও ii                                ঘ. i, ii ও iii

৬. সরকার কোন বিষয়টির জন্য কঠোর আইন প্রবর্তন করেছে?

ক. নারী শিক্ষার জন্য

খ. নারীর মাতৃত্বকালীন ছুটির জন্য

গ. নারী নির্যাতন ও অ্যাসিড সন্ত্রাস রোধের জন্য

ঘ. নারীকে সম-অধিকার প্রদান না করার জন্য

৭. বিশ্বকল্যাণ ও উন্নয়নের জন্য অপরিহার্য কোনটি?

ক. নারী অধিকার              খ. পুরুষ অধিকার

গ. মহাকাশ পর্যবেক্ষণ                    ঘ. শিশু শিক্ষা অধিকার হরণ

৮. সন্তানের নামের সঙ্গে বাবার নামের পাশাপাশি কার নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে?

ক. দাদার নাম                 খ. দাদির নাম

গ. মায়ের নাম                  ঘ. চাচার নাম

৯. মেয়েদের বিনা বেতনে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ালেখার পদক্ষেপ গ্রহণের কারণ কী?

ক. শিক্ষার বিস্তার              খ. নারী অধিকার প্রতিষ্ঠা

গ. আদর্শ মা গড়ে তোলা    ঘ. স্বাবলম্বী নারী গড়ে তোলা

১০. কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময়সীমা কত?

ক. ৬ মাস                                   খ. ৫ মাস

গ. ৪ মাস                                   ঘ. ৩ মাস

১১. ময়না ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে স্কুল থেকে টাকা পায়। কিন্তু সে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পায়নি। ময়না যে টাকা পায় তাকে কী বলে?

ক. মেধাবৃত্তি                                খ. অনুদান

গ. ভাতা                         ঘ. উপবৃত্তি

১২. বাংলাদেশে নারী-পুরুষের সমানাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কোথায়?

ক. সংবিধানে                   খ. পরিবারে

গ. সমাজে                                   ঘ. রাষ্ট্রে

১৩. অধিকারের মূল লক্ষ্য কোনটি?

ক. সর্বজনীন কল্যাণ সাধন  খ. পরিবেশ রক্ষা

গ. খাদ্যের নিশ্চয়তা                      ঘ. শিক্ষার প্রসার

১৪. মানুষের সব ধরনের অধিকার কোন সনদে লেখা থাকে?

ক. রাজনৈতিক সনদ                     খ. মানবাধিকার সনদ

গ. শিক্ষাসনদ                   ঘ. বৈবাহিক সনদ

১৫. কোন প্রতিষ্ঠান মানবাধিকার সনদ প্রকাশ করে?

ক. ওছি পরিষদ                খ. ন্যাটো

গ. জাতিসংঘ                   ঘ. ইউরোপীয় ইউনিয়ন

উত্তর

১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. গ