শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরায় নেতা-কর্মীদের ড. কাজী এরতেজা হাসানের ঈদ উপহার

সাতক্ষীরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দের ঈদ উপহার দিয়েছেন কাজী এরতেজা হাসান।

পাশাপাশি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসানের সৌজন্যে দলের কর্মী, সমর্থকদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

শুক্রবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ উপহার প্রদান ও খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহানা মহিদ বুলুর সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-আর-রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আজহার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, সদস্য আসাদুজ্জামান আসলে, অতি. পিপি অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, শেখ মনিরুল ইসলাম মাসুম।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ এহসান হাবিব অয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান রাসেল, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, আওয়ামী লীগ নেতা শেখ তৌহিদুজ্জান চপল, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর হোসেন মানিক, জেলা তাঁতি লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহসভাপতি এম জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়, জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার আনিছুর রহমান,  ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ এজাজ উদ্দীন তাপস, জি এম সামিউল ইসলাম রাব্বি, আরাফাত হোসেন, রবিউল ইসলাম, যুবলীগ নেতা এস এম তুহিনুর রহমান তুহিন, কাজী সাইদ হাসান দোলন, মনিরুল ইসলাম ফুলবাবু, মাহবুব হাসান মাসু, আতিয়ার রহমান, শেখ ফারুক, আনারুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।

অতিথিরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের কর্মীরা অনেকাংশে অবহেলিত। দুঃসময়ে তাদের পাশে কেউ থাকে না। তারা বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. কাজী এরতেজা হাসান যেভাবে কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার এবং এমন কাজ সর্বমহলে প্রশংসনীয়।

ড. কাজী এরতেজা হাসান সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, ধর্মীয় অনুষ্ঠানসহ জাতির যেকোনো ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছি। দলীয় ব্যানার ছাড়াও আমার বাবা মায়ের নামে করা আজিজা মান্নান ফাউন্ডেশনসহ ভোরের পাতা গ্রুপের ব্যানারে দীর্ঘদিন ধরে আমি আমার সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাব ইনশা আল্লাহ।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করার অনুরোধও জানান।