অটোচালক জাকির হত্যা মামলায় একজন গ্রেপ্তার

রাজধানীর কদমতলী এলাকা থেকে জাকির হত্যা মামলার আসামি ইমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) ডিআইজি মাহফুজুর রহমান।

র‌্যাব জানিয়েছে, গত বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অটোরিকশা চালক মো. জাকির হোসেনকে (৫০) দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও পিঠে আঘাত করে। কেটে দেয় পায়ের রগ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাকিরের স্ত্রী রাজধানীর কদমতলী থানায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা (নম্বর ৩৫) দায়ের করেন।