করোনা আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

করোনা আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কিছু দিন আগে বিদেশ থেকে শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন তিনি।

বেশ কিছু দিন ধরেই অমর্ত্যের শারীরিক পরিস্থিতি খারাপ ছিল। ৮৯ বছর বয়সী অর্থনীতিবিদের বার্ধ্যক্যজনিত অসুখ রয়েছে। অসুস্থ ছিলেন তিনি।

চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন। সেখানে তার কোভিড পজিটিভ এসেছে বলে খবর।

যদিও অর্থনীতিবিদ এখনও আরটিপিসিআর টেস্ট করাননি। চিকিৎকের পরামর্শ মেনে, বাড়িতেই রয়েছেন তিনি।