রংপুরে মাইক্রোর সঙ্গে বাইকের সংঘর্ষে একজন নিহত

রংপুরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পাকারমাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাহমুদুল গঙ্গাচড়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কেরানীপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, ঈদের নামাজ শেষে নগরীর পরশুরাম থানার পাশের চাচার বাড়িতে কোরবানির কাজে ব্যস্ত ছিল মাহমুদুল। মাংস কাটার সামগ্রী আনার প্রয়োজন হলে পরশুরাম থেকে বাসার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিনি। মাহমুদুল পাকারমাথা নামক স্থানে আসলে মহিপুরগামী একটি মাইক্রোবাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহমুদুল নিহত হয়। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।