প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে ১০ বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এর আগে ঈদের দিন (১০ জুলাই) শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই পুলিশ বৃদ্ধাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের শাকছিপাড়া গ্রামের। ধর্ষক রুহুল আমিন (৫৫) স্থানীয় মজুমদার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। সেই সূত্রে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় শাকছিপাড়া গ্রামের  ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনার দিন সকালে মেয়েটিকে তার মা আমার কাছে নিয়ে আসে। আমি ঘটনা শুনে তাদের সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছি।

রুহুল আমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান,অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।