ক্যামেরাতেই যুবককে কষিয়ে চড় মারলেন সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমন ঘটনার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে এক পাকিস্তানি সাংবাদিক একটি ছেলেকে ক্যামেরা চলাকালীনই চড় মারছেন। সেই যুবক সাংবাদিককে হেনস্থা করছিল বলে অভিযোগ। এর জন্য ধৈর্য হারিয়ে সেই সাংবাদিক যুবককে চড় মারেন বলে জানা যায়। গত ৯ জুলাই, রবিবার ঈদ-উল-আযহার দিন ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। টুইটারে ভিডিওটি পোস্ট করা হলে তা দাবানলের মতো ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিক ক্যামেরায় একটি বাইট দিচ্ছিলেন। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক এমন কিছু বলে বা করে যাতে তিনি রেগে গিয়েছিলেন। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে তিনি চড় মারেন। যদিও ঠিক কী কারণে সাংবাদিক চটে গিয়েছিলেন তা নিশ্চিত করা যায়নি।
এদিকে ইন্টারনেটের একটি অংশ ভিডিওটি দেখার পরে বিভ্রান্ত হয়ে পড়েছিল। কারণ তারা বুঝতে পারেনি যে কী কারণে সাংবাদিকটি যুবককে চড় মারেন। একজন টুইটে লেখেন, ‘নিশ্চয় কোনও অসভ্য আচরণ করেছিল যুবকটি’। আরও একজন লেখেন, ‘অনেকক্ষণ ধরে সাংবাদিককে বিরক্ত করছিল এই যুবকটি। ২-৩ বার বারণ করা সত্ত্বেও সে থামেনি’। একজন আবার লেখেন, ‘হিংসা কোনও কিছুর জবাব হতে পারে না’।