রাশিয়াকে ড্রোন দিচ্ছে ইরান দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করতে ইরান মস্কোকে ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব ড্রোনের মধ্যে অস্ত্র পরিবহনে সক্ষম ড্রোনও রয়েছে বলে দাবি তার।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে ইরান-রাশিয়ার ড্রোন সরবরাহ নিয়ে তথ্য এসেছে। এমনকি ড্রোন ব্যবহারে ইরান রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এমন ইঙ্গিতও মিলেছে। তবে ইরান এরই মধ্যে রাশিয়াকে সেসব ড্রোন পাঠিয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘ইরান ইতিমধ্যে রাশিয়াকে কোনো ড্রোন পাঠিয়েছে কি না সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু আমাদের কাছে থাকা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরান এ মাসেই রুশ বাহিনীর সদস্যদের ইরানি ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে।