ঈদের দিন দুর্গতদের পাশে বিজিবির ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ঈদের দিন বিজিবির সরাইল রিজিয়নের আওতাধীন সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর ও বন্যাদুর্গত দুর্গম সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিজিবি মহাপরিচালক ডুলুরা গ্রামের ৫০০ অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে গরুর মাংস, পোলাও চাল,  সেমাই, চিনি, কিশমিশ, বাদাম ও মসলা এবং ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ এবং বিশুদ্ধ পানি বিতরণ করেন। এরপর বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরে সব সদস্যের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি