ফখরুলের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

দলটির ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বুধবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফখরুল ও চার্লস সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

সেখানে বলা হয়, এই সময় বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।