1. You are what you eat
খাদ্যাভ্যাসের সঙ্গে স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ করলে স্বাস্থ্য ভালো থাকে, অস্বাস্থ্যকর খাবার খেলে স্বাস্থ্য নষ্ট হয়। যেমন খাদ্য গ্রহণ করবে তেমন স্বাস্থ্য পাবে।
Examples
a. ÔMom, can I have some more fried chicken, please? Õ
ÔThat’s enough, sweetie. You are what you eat.’
‘মা, আমি কি আরও কয়েকটি ফ্রাইড চিকেন পেতে পারি?
‘না, যা পেয়েছ তাই যথেষ্ট। যেমন খাবে তেমন স্বাস্থ্য পাবে।’
b. To stay fit, you must eat less junk food and eat more vegetables. You are what you eat.
সুস্বাস্থ্যের জন্য তোমাকে ভাজাপোড়া, প্যাকেটজাত খাবার কম খেতে হবে এবং শাকসবজি বেশি খেতে হবে। তুমি যেমন খাদ্য গ্রহণ করবে তেমন স্বাস্থ্য পাবে।
c. My personal trainer at the gym always reminds me that you are what you eat.
আমার ব্যক্তিগত প্রশিক্ষক সবসময় আমাকে স্মরণ করিয়ে দেন যে, তুমি যেমন খাদ্য গ্রহণ করবে তেমন স্বাস্থ্য পাবে।
2. As pale as a ghost
খুব ভয় পাওয়া, ভয়ে সাদা হয়ে যাওয়া, ভয়ে রক্তশূণ্য হয়ে যাওয়া
Examples
a. The little girl was as pale as a ghost when she saw the giant monster on the screen
ছোট্ট মেয়েটি পর্দায় দৈত্যাকার বিকট প্রাণিটিকে দেখে ভয়ে রক্তশূণ্য হয়ে গিয়েছিল।
b. Phillip looked as pale as a ghost when the car nearly hit him on the road
যখন রাস্তায় গাড়িটি ফিলিপের কাছেই আঘাত করল তখন তাকে ভয়ে রক্তশূণ্য দেখাচ্ছিল।
c. After the nightmare, I am as pale as a ghost.
দুঃস্বপ্ন দেখার পর আমি ভয়ে সাদা হয়ে গিয়েছিলাম।
3. Beyond your wildest dreams
ধারণার থেকেও অনেক বেশি
Examples
a. My first prize in the beauty pageant last night was beyond my wildest dreams
গতরাতে সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জয়ী হওয়া ছিল আমার ধারণার থেকে বেশি কিছু।
b. She had never thought of a 9 in the math test, but she got a 10. That result was beyond her wildest dreams.
সে গণিত পরীক্ষায় ৯ পাবে সে আশাই করেনি কিন্তু সে ১০ পেয়েছে। এই ফলাফল ছিল তার কল্পনারও বাইরে।
c. The project succeeded beyond our wildest dreams.
এই প্রকল্পের সফলতা আমাদের কল্পনারও অতীত ছিল।