ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত

ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক ভাই। 

বুধবার রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন মোঃ লিটন মিয়া (২২),  মোঃ আরিফ উদ্দিন (২১)।  আহত মোঃ রনি মিয়াকে (১৯) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের তাহের মিয়ার সন্তান।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মোটরসাইকেল আরোহী ওই তিন ভাই ছাতিয়াইন রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় রতনপুর ওভার ব্রিজের নিচে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান লিটন ও আরিফ। আহত রনিকে লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১৪-০৩০৯), মোটরসাইকেল শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।