বন্যায় সব হারানো মানুষদের ১২ জনকে নতুন ঘর উপহার দিল যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক দুই সংগঠন মিশিগান ব্যাডমিন্টন ফ্যামিলি ও আমিন রিয়েলটি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এর বাইরে আরও ঘর মেরামতের জন্য ১৩ জন এবং ৮৩ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী সৌমিক আমিন ও মাসুম আহমেদের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আজমীরিগঞ্জের লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান ও সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামসুদ্দিন মাসুম, যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুম, জাতীয় প্রেস ক্লাব সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত কাওসার, আজমীরিগঞ্জ থানার ওসি মাসুক আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারুল ইসলাম, বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের প্রভাষক মাহমুদ মিয়া, সমাজসেবক নাজিমুদ্দিন বাহার, মুফতি নাসির উদ্দীন সৌরভ প্রমুখ।