রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা মনির হোসেন মনুর ইন্তেকাল

রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি মনির হোসেন মনু ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

শুক্রবার সকাল ১০টার দিকে দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

তিনি ব্রেন স্ট্রোক করে কোমায় থেকে দীর্ঘদিন বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ভাই ও তিন বোন, এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মনির হোসেন মনুর মৃত্যুতে রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ৭ দিনের শোক রাখা হয়েছে। শুক্রবার বিকেলে বাদ আসর জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, মনির হোসেন মনুর মৃত্যুতে শোক জানিয়েছে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাধারণ সম্পাদক খলিল সিকদারসহ সকল সাংবাদিকরা।