ঢাবি’র অধিভূক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা ১২ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হবে।

অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ (১৫ জুলাই) থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে।

ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য 7college.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।