চাকরি

মন্ত্রী পরিষদ বিভাগ

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

পদ ও যোগ্যতা : মডেলার ১ জন। চারুকলা বিষয়ে স্নাতক ডিগ্রি পাস এবং মডেল ও ডাওরামা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম: ৯০০০-২২৪৯০ টাকা। স্টোর কিপার ১ জন। বাণিজ্যে স্নাতক বা সমমানের পাস এবং স্টোরের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গ্যালারি অ্যাটেনডেন্ট ৬ জন। এইচএসসি বা সমমান পাস এবং ইংরেজিতে কথা বলায় পারদর্শী হতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ইলেকট্রিশিয়ান ১ জন। এসএসসি বা সমমানের পাস হতে হবে। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স বিষয়ের সনদপ্রাপ্ত এবং ইলেকট্রিক বোর্ড এর লাইসেন্স প্রাপ্ত হওয়া আবশ্যক। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। রিসিপশনিস্ট ১ জন।

এইচএসসি বা সমমান পাস এবং ইংরেজিতে কথা বলায় পারদর্শী হতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

প্রকাশনা সহকারী ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং প্রুফ রিডিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। নিরাপত্তা প্রহরী ৩ জন। এসএসসি বা সমমান পাস এবং উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া আবশ্যক। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। অফিস সহায়ক ৪ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতা কর্মী ২ জন। জেএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২০ জুন ২০২২ অনুসারে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর হতে পারবে। ((http://cabinet.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৯ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.cabinet.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : মন্ত্রী পরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৯ জুন ২০২২, পৃষ্ঠা ৬