চাকরি

ভূমি সংস্কার বোর্ড, ঢাকা

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। রেকর্ড কিপার ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হওয়া আবশ্যক। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গাড়িচালক ৩ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস হতে হবে। গাড়িচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা।

অফিস সহায়ক ২ জন। এসএসসি বা সমমানের পাস হতে হবে। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২০ জুন ২০২২ অনুসারে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে এই বয়সসীমা ১৮-৩২ বছর। (http://cabinet.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৯ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.cabinet.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সূত্র : যুগান্তর, ২০ জুন ২০২২, পৃষ্ঠা ১৪

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : সৈয়দ মুজতবা হলের জন্য হল সুপারভাইজার ১ জন। স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটারে পারদর্শী। অভিজ্ঞদের অগ্রাধিকার। কোনো পরীক্ষায়

তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। মুয়াজ্জিন ১ জন। ফাজিল বা সমমান পাস। হাফেজ বা কারিদের অগ্রাধিকার। যেকোনো মসজিদে প্রধান খাদিম বা খাদিম হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউনট্যান্ট ১ জন। বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে পারদর্শী। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। প্ল্যাম্বার ১ জন। এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদধারী। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।

সহকারী ইলেকট্রিশিয়ান ১ জন। এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদধারী। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। আবেদনের তারিখে সব পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ১৯ জুলাই ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদন ফরমসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই www.sust.edu) ) ওয়েবসাইটে।

সূত্র : ইত্তেফাক, ২৯ জুন ২০২২, পৃষ্ঠা ৪