মেটলাইফ নিয়ে এলো ‘মেটলাইফ ডিপোজিটরস প্রোটেকশন স্কিম (এমডিপিএস)’ প্রতিনিধি জানিয়েছে, একটি বীমা পলিসিতেই পাওয়া যাবে জীবনবীমাসহ দুর্ঘটনা, মারাত্মক অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে অর্থনৈতিক সুরক্ষার নিশ্চয়তা।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডিপিএস অধিকতর সাশ্রয়ী একটি পলিসি। এতে গ্রাহকরা তাদের সুবিধামতো বিভিন্ন আর্থিক সুরক্ষা বেছে নিতে পারবেন। সঙ্গে থাকছে ট্যাক্স রিবেট পাওয়ার সুযোগ এবং মেয়াদ শেষে ম্যাচুরিটি ভ্যালু পাওয়ার সুবিধা। গ্রাহকরা তাদের সুবিধা মতো এমডিপিএসের বিভিন্ন আর্থিক সুরক্ষা বেছে নিতে পারবেন। বিনামূল্যে পাওয়া যাবে মেটলাইফ ৩৬০ হেলথের বিশেষ সেবাসমূহ আর বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ৪০% পর্যন্ত ছাড়।
এমডিপিএসের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে: https://www.metlife.com.bd/solutions/savings-investments/mdps বিজ্ঞপ্তি