ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। ছবিটি ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। পরাণ ছবির প্রধান চরিত্রগুলো বাস্তবায়ন করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা সাহা মিম ও ইয়াশ রোহান।
এদিকে মিমের স্বামী সনি পোদ্দার ‘পরাণ’ সিনেমা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমাহলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম ‘সাপলুডু’। বিয়ের আগে দুজনে একসাথে বসে মিমের কোন সিনেমা দেখা হয়নি। বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’। আজকে ব্লকবাস্টার সিনেমায় এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সাথে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! পরাণ আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সব সময়ই পরাণেই আছে! বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত। তবে বিয়ের আগে পরাণ সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম! আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সাথে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোন মিল নেই!’
এদিকে স্বামীর সেই স্ট্যাটাস শেয়ার করে ধন্যবাদ জানিয়ে মিম লিখেছেন, ‘Thank you my Poran! তুমি আমাকে নিয়ে লিখেছ, আমি খুবই অবাক! পরাণের সাফল্যের এই কৃতিত্ব অবশ্যই পুরো পরাণ টিমের। পরিচালক রায়হান রাফি থেকে শুরু করে আমার কো-স্টার রাজ, ইয়াশ এবং বাকি সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লাইভ টেকনোলজির অতুল ভাই এবং আরাফাত ভাইকে। আর অবশ্যই ধন্যবাদ আমার প্রাণপ্রিয় দর্শকদের।’