নবম অধ্যায়
বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার
বহুনির্বাচনী
১. বাংলাদেশে সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত?
ক. ৫৭ বছর খ. ৫৯ বছর
গ. ৬০ বছর ঘ. ৬৫ বছর
২. আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণÑ
র. তাদের উপার্জনের সামর্থ্য নেই
রর. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
ররর. সমাজে নৈতিক শিক্ষার অবনতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রোজিনা তার স্বামীকে ছেলেমেয়েদের জন্য খেলনা আনতে বলেন। বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাঁড়ি-পাতিল কিনে আনলেন।
৩. রোজিনার স্বামীর খেলনা কেনার ঘটনায় ছেলেমেয়ের প্রতি যে ধরনের আচরণের প্রকাশ পেয়েছে তা হলোÑ
র. অর্থনৈতিক বৈষম্য রর. দৃষ্টিভঙ্গির পার্থক্য
ররর. আদরের পার্থক্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. ওই বৈষম্যের কারণে শিশুর কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হয়?
ক. নিরাপদে বেড়ে ওঠা খ. শিক্ষাগ্রহণ করা
গ. স্বাস্থ্য সুরক্ষা ঘ. সঠিক মানবিক বিকাশ
৫. কোনটি ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না?
ক. কর্তব্য খ. দায়িত্ব
গ. অধিকার ঘ. আইন
৬. প্রবীণরা নিঃসঙ্গবোধ করেন কেন?
ক. সঙ্গ দেওয়ার কোনো লোক না থাকায়
খ. বয়স হয়ে যাওয়ায়
গ. অসুস্থ থাকায়
ঘ. গুরুত্ব কমে যাওয়ায়
৭. প্রবীণরা আমাদের কী দিয়ে সাহায্য করতে পারেন?
ক. সম্পদ খ. জ্ঞান
গ. অর্থ ঘ. মনোবল
৮. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
ক. ৮ মার্চ খ. ১৭ এপ্রিল
গ. ১৮ আগস্ট ঘ. ৮ ডিসেম্বর
৯. হাফিজ সাহেব একজন প্রবীণ ব্যক্তি। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এটি তার কোন ধরনের অধিকার?
ক. স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার খ. অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার
গ. উন্নয়ন মর্যাদা সংশ্লিষ্ট অধিকার ঘ. পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার
১০. নারীর অধিকার হলোÑ
র. নারীর জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা
রর. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ-সুবিধা
ররর. বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
১১. প্রবীণরা সমাজের সম্পদ হিসেবে পরিগণিত হয়Ñ
র. জ্ঞান দিয়ে সাহায্য করে রর. অর্থ দিয়ে সাহায্য করে
ররর. অভিজ্ঞতা দিয়ে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১২. প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার হলোÑ
র. নিরাপত্তামূলক পরিবেশে থাকা
রর. দীর্ঘ সময় পরিবারের সঙ্গে বাড়িতে থাকা
ররর. চিকিৎসাকেন্দ্রে থাকাকালীন সময় মৌলিক স্বাধীনতা ভোগ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. খ