বিপিএলের তিন বছরের সূচি

এর আগে এক বছরের চুক্তি করায় গত দুইবার নিয়মিত ফ্র্যাঞ্চাইজিরা ছিল না বিপিএলে। সেই সমস্যা মেটাতে এবার তিন বছরের চুক্তিতে যাচ্ছে বিসিবি। এক সপ্তাহের মধ্যেই বিসিবি দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করবে। বিপিএলের অষ্টম আসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলে দল ছিল ছয়টি। এর আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ও স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সামনে এই দল না থাকার অনিশ্চয়তা কাটাতে চায় বিসিবি। পাশাপাশি এই তিন বছরের সূচিও চূড়ান্ত করা হয়েছে। ২০২৩’র ৫ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি বসবে নবম আসর। ২০২৪’র ৬ জানুয়ারি-১৭ ফেব্রুয়ারি হবে দশম বিপিএল। আর ২০২৫’র আসর হবে ১ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি।

প্রতি টুর্নামেন্টেই সাত ফ্র্যাঞ্চাইজির আশা করছে বিসিবি।

বিপিএলের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত বছর খেললেও বাকিরা কেউ আসেনি।