সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে অবস্থিত কৈজুরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল খালেককে মারপিট করার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে কৈজুরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সভাপতি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে কৈজুরি স্কুল অ্যান্ড কলেজের সামনে শাহজাদপুর-কৈজুরি সড়কে আধা ঘণ্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক অসীত ঘোষ, জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস, আবদুল গফুর, শহিদুল ইসলাম, আব্বাস আলী, শিক্ষার্থী সাকিব হাসান, খাদিজা খাতুন, জাহাঙ্গীর হোসেন, সুমন কবির প্রমুখ।
বক্তারা বলেন, ‘জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’