ইউক্রেনের গোয়েন্দা প্রধান-প্রসিকিউটর জেনারেল বরখাস্ত

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই দুটি শক্তিশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশদ্রোহিতার অনেক মামলা উত্থাপন করা হয়েছে। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, রাশিয়া অধিকৃত অনেক অঞ্চলে ৬০ জনেরও বেশি কর্মকর্তা ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছেন।

তিনি আরও বলেন, রাশিয়াকে সহযোগিতা এবং বিশ্বাসঘাতকতা করার অভিযোগে আইনপ্রণেতা কর্মকর্তাদের বিরুদ্ধে ৬৫১টি মামলা হয়েছে।

তবে চাকরিচ্যুত কর্মকর্তা ইভান বাকানোভ এবং ইরিনা ভেনেডিকতোভা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

রবিবার রাতে জেলেনস্কি তার ভিডিও বার্তায় বলেন, রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এই ধরনের সন্নিবেশিত অপরাধ…দুই প্রতিষ্ঠানের প্রধানের কাছে খুবই গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে।

‘এই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পাবেন,’ বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বহিষ্কৃত নিরাপত্তা সংস্থার প্রধান ইভান বাকানোভ জেলেনস্কির বাল্যবন্ধু।